মেহেরপুর শহরে পুকুরে গোসল করতে নেমে তৌফিক হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। সে তৌফিক হোসেন মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও শহরের নতুনপাড়ার তোজাম্মেল হোসেনের ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানান সদর থানার ওসি শেখ কনি মিয়া।