পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় জাকির হোসেন হাওলাদার (৬৫) নামে এক কলা ও সুপারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার
চন্ডিপুর গ্রামের আমজেদ হোসেন হাওলাদারের ছেলে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে
৭টার দিকে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু হয় তার।
জানা গেছে, গত
সন্ধ্যায় ইন্দুরকানির পত্তাসি বাজারে সুপারি রেখে বাড়ি ফেরার পথে জাকির হোসেনের ওপর হামলা করে সন্ত্রাসীরা। পরিবারের লোকজন খবর
পেয়ে তাকে উদ্ধার করে। খুলনা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
হুমাযুন কবির বণিক
বার্তাকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ইন্দুরকানি থানায় মামলার প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।










