রাজবাড়ীতে মা-ইলিশ সংরক্ষণে শপথ নিয়েছেন পদ্মাপারের জেলেরা। জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে গতকাল সকালে  গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মাপারে ১ নম্বর ফেরিঘাট এলাকায় এ শপথ নেন তারা। ইলিশসম্পদ উন্নয়নসংক্রান্ত টাস্কফোর্স কমিটির আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি প্রমুখ।