শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ২০২৩ সালের জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত হয়েছে বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল)। বিশেষ ও অন্যান্য সমবায় ক্যাটাগরিতে তারা এ পুরস্কারে ভূষিত হয়।

আজ শনিবার (২ নভেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পলওয়েলের চেয়ারম্যান মো. ময়নুল ইসলাম ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ এবং জাতীয় সমবায় পুরস্কার ২০২৩ প্রদান অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন।

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- স্লোগানে রাজধানীতে সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ এ পুরস্কার প্রদান করেন।

পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক এবং সম্মাননা পত্র দেয়া হয়।