মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর ভাঙন পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। গতকাল সকালে পদ্মা সেতুর বামতীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শন করেন তিনি। অবৈধভাবে বালি উত্তোলনের কারণে ভাঙন প্রতিরোধে নেয়া সরকারি কোনো প্রকল্প টেকসই হচ্ছে না বলে জানান প্রতিমন্ত্রী। এটি স্থায়ীভাবে বন্ধ করা না গেলে পদ্মা সেতুর বামতীর প্রকল্প এলাকা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।