কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে বরিশাল সিটি করপোরেশন
নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন চলছে গণনা। শেষ খবর পাওয়া
পর্যন্ত বেসরকারি ভাবে দেখা যায় এই সিটিতে জয়ের পথে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন
সেরনিয়াবাত।
১২৬ কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
এতে দেখায় নৌকার প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৮৫২ ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
পেয়েছেন ২৯ হাজার ৫৫১ ভোট।










