বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে দুই যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মহানগর এক্সপ্রেস ট্রেন থেকে তাদের আটক করে রেলওয়ে পুলিশ। ট্রেনের ছাদে হঠাৎ দুই ব্যক্তি উঠে যায়। নাশকতাকারী হিসেবে তাদের সন্দেহে হলে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. শহীদুল ইসলাম।