করোনাভাইরাস মহামারীতে পর্যুদস্ত বাংলাদেশের গরীব ও অসহায় মানুষের সহায়তার উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দেয়া হয়েছে। আজ রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান, কার্যনির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক আহমেদ রেজা অনুদানের চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কলে কথা বলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল প্রায় ৮০০ শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের কথা অবহিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আবেদনকৃত ৮০০ শিক্ষার্থীকে শিগগিরই বিকাশের মাধ্যমে তিন হাজার করে টাকা পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুদানের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং অসহায় ও গরীব মানুষের পাশে থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে ৭৩ লাখ ৮৪ হাজার ২৮৭ টাকা, শিক্ষক সমিতির পক্ষ থেকে ২ দিনের বেতন বাবদ ২১ লাখ ৯৪ হাজার ৭১৩ টাকা এবং অফিসারদের ১ দিনের বেতন বাবদ ৪ লাখ ৬০ হাজার টাকার সমন্বয়ে এই অনুদান দেয়া হয়।
প্রধানমন্ত্রীর তহবিলে এক কোটি টাকা অনুদান জাবির