এ ঘটনার পর থেকে বন্ধ রয়েছে যান চলাচল। এতে ধোবাউড়ার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি, তিনি খুব দ্রুত সংস্কারের ব্যবস্থা নেবেন’।
যোগাযোগ বিচ্ছিন্ন
ময়মনসিংহের ধোবাউড়া-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের গোয়াতলা কংশ নদীর ওপর বেইলি ব্রিজটি গতকাল বালিবোঝাই ট্রাকসহ ভেঙে নদীতে পড়েছে।
ময়মনসিংহের ধোবাউড়া-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের গোয়াতলা কংশ নদীর ওপর বেইলি ব্রিজটি গতকাল বালিবোঝাই ট্রাকসহ ভেঙে নদীতে পড়েছে।










