নারায়ণগঞ্জ বন্দরে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১২টায় সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ বাজারে এ ঘটনা ঘটে। বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন।