চাঁদপুরের
ফরিদগঞ্জ চরদুখিয়া পশ্চিম ইউনিয়নে পূর্ব লাড়ুয়া গ্রামে এক মা ও তার দুই সন্তানের
মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে ওই গ্রামের রাঢ়ী বাড়ি থেকে মা
ও দুই শিশুর মরদদেহ উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
বিষয়টি
নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।
ওসি
সাংবাদিকদের জানান, ফাতেমা আক্তার সীমা (২৫) ও তার দুই সন্তান আরিফা (৪) ও আরিয়া
(২) ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল বলে
প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। স্বামী আরিফ জানিয়েছেন, তিনি পরকীয়ায়
লিপ্ত আছেন বলে সন্দেহ করতেন সীমা।
ওসি
আরো বলেন, আমাদের ধারণা পরকীয়া বিষয়টি কেন্দ্র
করেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য সীমার স্বামী আরিফকে আটক করা
হয়েছে।
প্রবাস ফেরত আরিফ রাড়ী বাড়ির সিরাজুল ইসলাম রাড়ীর ছেলে। সীমার বাবা হাইমচর উপজেলার আলগী গ্রামের বাসিন্দা মোস্তফা কোতোয়াল জানান, গত ছয় বছর আগের আরিফের সঙ্গে সীমার বিয়ে হয়। বিয়ের পর আরিফ দুবাই যান। এক মাস আগে বাড়িতে এসেছেন আরিফ। তাদের ঝগড়া বিবাদ হয়েছে কিনা এমন কথা সীমা কখনো জানায়নি।










