ফেনীতে উফশী আউশ ধান প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকার, জোৎস্না আরা বেগম। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী মনছুর আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার বিথী।
বিনামূল্যে সার-বীজ পেলেন ফেনীর তিন সহস্রাধিক কৃষক
ফেনীতে উফশী আউশ ধান প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
ফেনীতে উফশী আউশ ধান প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।










