‘সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’, ‘আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব’—এসব স্লোগান নিয়ে ঝিনাহদহে বিআরটিএর রোড শো অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের মুজিব চত্বরে এ রোড শো অনুষ্ঠিত হয়। সে সময় বিভিন্ন যানবাহনচালকের হাতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএর মোটরযান পরিদর্শক এসএম সবুজ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু, ট্রাফিক পুলিশের পরিদর্শক মশিউর রহমান প্রমুখ।
যানবাহনচালকদের সচেতনতায় ঝিনাইদহে রোড শো
‘সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’, ‘আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব’—এসব স্লোগান নিয়ে ঝিনাহদহে বিআরটিএর রোড শো অনুষ্ঠিত হয়েছে।










