বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছেন মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। গতকাল বিকালে আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এ সময় নেতাকর্মীরা মেহেরপুর-২ (গাংনী) আসনে তাকে মনোনয়ন দেয়ার দাবি জানান। আসনটিতে জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া থেকে শোভাযাত্রা শুরু হয়ে গাংনী বাজার বাসস্ট্যান্ডে শেষ হয়।