রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি হেরোইন এবং ওয়ান শুটারগানসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার মহিষালবাড়ী পুরাতন বাজার এলাকা থেকে তাদের আটক করে ডিবি পুলিশ। আটকরা হলেন গোদাগাড়ীর দিয়াড় মানিকচর এলাকার রকিবুর রহমানের ছেলে মো. জামাল (৩৯) ও ভগবন্তপুর এলাকার আনারুল হকের ছেলে ইসমাইল হোসেন (২৪)। জেলা ডিবির ওসি আব্দুল হাই জানান, রাতে তারা মহিষালবাড়ী বাজারের পুরাতন জামে মসজিদ গেটের সামনে অভিযান চালান। এ সময় দুজনকে আটক করা হয়।
হেরোইন ও অস্ত্র উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি হেরোইন এবং ওয়ান শুটারগানসহ দুজনকে আটক করা হয়েছে।










