মিরসরাইয়ে পাহাড় কাটার দায়ে একটি ইটভাটা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবারে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় এফবিবি আই ব্রিকফিল্ডকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। তিনি জানান, শুক্রবার রাতে মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়ায় রেললাইনের উত্তর পাশে পাহাড় কেটে ফেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।