দীর্ঘ দুই বছর ধরে বন্ধ থাকা পঞ্চগড় সুগার মিল পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চিনিকলের অতিথি ভবনে সুগার মিল কর্মচারী, আখচাষী, জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তিনি মতবিনিময় সভা করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এ সময় সচিব জাকিয়া সুলতানা আখচাষী, শ্রমিক নেতা এবং মিলের কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য শোনেন।
সভায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু, অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাইমুজ্জামান ভূইয়াসহ মিলের কর্মকতা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।










