প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় শরীয়তপুর সদর উপজেলার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল বিকালে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ ল্যাপটপ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ‍‍র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন।