চট্টগ্রামের মিরসরাইয়ে কর্মহীন ৪১০ পরিবারকে শুকনা খাবার দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার ইছাখালী, মিরসরাই সদর ও খৈয়াছড়া ইউনিয়ন এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল ৫০০ গ্রাম চিঁড়া, ২৫০ গ্রাম গুড়, ৫০০ গ্রাম মুড়ি, ১ প্যাকেট টোস্ট বিস্কুট, ১২ পিস ড্রাই কেক, ৫ প্যাকেট স্যালাইন, ২০ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।