ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পাঁচ আনসার সদস্য ও ঠিকাদারসহ সাতজন আহত হয়েছেন।
গতকাল উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিতপুর চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইউএনও এবং ঠিকাদারকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত পাঁচ আনসার সদস্যকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ওই এলাকায় আশ্রয়ণ প্রকল্পের জমি নিয়ে স্থানীয়রা বিরোধিতা করে আসছিলেন। গতকাল দুপুরে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণকাজ দেখতে দেখতে যান ইউএনও আশিকুর রহমান চৌধুরী। এ সময় স্থানীয়রা ওই স্থানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণকাজে বাধা দেন। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ইউএনও আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা চালান।










