চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল, এই দেশ হবে, একটি বৈষম্যমুক্ত দেশ। সেই অসমাপ্ত স্বপ্নকে যিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি জননেত্রী শেখ হাসিনা।
আজ শনিবার
(১৪ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ২৯
জানুয়ারি রাজশাহীতে শেখ হাসিনার মহাসমাবেশ ও ১
ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনের উপ-নির্বাচনে নৌকার
প্রার্থীকে বিজয়ী করতে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আওয়ামী
লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের
কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক মাহিয়া মাহি
আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর
বৈষম্যমুক্ত দেশ গড়ার এই সংগ্রামে আমরা তাকে সাহায্য করব, তার পাশে থাকব। আরও একবার তার প্রতীককে জয়যুক্ত করব এবং
সেটি করব আমাদের চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর)
আসনে নৌকার বিজয় উপহার দেয়ার মাধ্যমে।’
আরও বলেন, ‘সারাদেশে যেখানে এত উন্নয়ন হচ্ছে, সেখানে আমরা কেন পিছিয়ে থাকব? তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিজয়ের কোন বিকল্প নাই।’
প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান।











