ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে একটি নির্মাণাধীন বাড়ির নতুন সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে রাজমিস্ত্রিসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টায় মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন রাজমিস্ত্রি আসাদুল (৩০) ও প্রতিবেশী যুবক মজনু (২৫)। প্রতক্ষ্যদর্শী ও মৃত আসাদুলের স্বজনরা জানায়, মহিষকান্দি গ্রামের মিরাজ খানের নির্মাণাধীন বাড়ির নতুন সেপটিক ট্যাংকের সেন্টারিং গতকাল সকালে রাজমিস্ত্রি আসাদুল খুলতে যান। ট্যাংকের মুখ খুলে ভেতরে ঢুকে সেন্টারিংয়ের কাঠ খুলতে গেলে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থা দেখে বাড়ির মালিকের ভাই পলাশ খান প্রতিবেশী যুবক মজনুকে ডেকে নিয়ে আসেন রাজমিস্ত্রিকে উদ্ধার করার জন্য। মিস্ত্রিকে উদ্ধার করতে ট্যাংকের ভেতরে ঢুকলে মজনুও অসুস্থ হয়ে পড়েন।