সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিশেষ চাহিদাপূরণে ও তাদের অধিকার রক্ষায় সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবন্ধী ব্যক্তিদের সব আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। গতকাল দুপুরে ২৯তম আন্তর্জাতিক ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে সীমিত পরিসরে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
‘কভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুনভাবে টেকসই বিশ্ব গড়ি’
প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপপরিচালক মো. আলালউদ্দিন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।










