দুর্বৃত্তদের হামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান রনি গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত ৯টার দিকে হামলার এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে রাতেই থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
কুড়িগ্রামে দুর্বৃত্তদের হামলায় ইউপি চেয়ারম্যান আহত
দুর্বৃত্তদের হামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান রনি গুরুতর আহত হয়েছেন।
দুর্বৃত্তদের হামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান রনি গুরুতর আহত হয়েছেন।










