নরসিংদীর রায়পুরায় কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে রায়পুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ যন্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইউএনও মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা কৃষি বিভাগের সরেজমিন উইং পরিচালক কৃষিবিদ একেএম মনিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প পরিচালক মো. বেনজির আলম, অতিরিক্ত পরিচালক বশির আহাম্মদ সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইয়া প্রমুখ।










