শরীয়তপুর জেলার সু‌রেশ্ব‌রে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ছয়টি উপজেলার অন্তত ৫০ হাজার মানুষ ঈদের নামাজে অংশ নেন। 

জেলার সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা মূলত প্রতিবছর সৌদিকে অনুসরন করে ঈদের নামাজ আদায় করেন। 

শুক্রবার সকাল ১০টায় ন‌ড়িয়া উপ‌জেলার সুরেশ্বর দরবার শরী‌ফ মা‌ঠে ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। 

সুরেশ্বর দরবার শরিফ ভক্তরা জানান, আজ সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তাদের সঙ্গে মিল রেখে আমরা ঈদুল ফিতর উদযাপন ক‌রি। জেলার ছয় উপজেলার ৫০ গ্রামের অর্ধলক্ষাধিক মুসলমান উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।