শহরাঞ্চলের বস্তিতে মোট জনগোষ্ঠীর প্রায় সাড়ে ৫ শতাংশ পরিবার
বসবাস করে। এসব মানুষের মধ্যে বরিশাল এলাকার মানুষ সবচেয়ে বেশি। বস্তির প্রায় সাড়ে
১৩ শতাংশ পরিবার এসেছে বরিশাল জেলা থেকে। এর পরেই রয়েছে ময়মনসিংহ ও কিশোরগঞ্জের মানুষ।
রোববার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান
ব্যুরোর (বিবিএস) অডিটোরিয়ামে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩ এর প্রতিবেদন
প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান
সরকার। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, মূল প্রবন্ধ
উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন।
বিবিএসের জরিপের তথ্যমতে, বস্তিবাসীর মধ্যে ৯ দশমিক ৩৪ শতাংশ
পরিবার এসেছে মংমনসিংহ জেলা থেকে। তৃতীয় অবস্থানে থাকা কিশোরগঞ্জ জেলা থেকে এসেছে ৭
দশমিক ৮২ শতাংশ পরিবার। এরপর কুমিল্লা থেকে এসেছে ৬ দশমিক ৫২ শতাংশ পরিবার। পঞ্চম অবস্থানে
থাকা নেত্রকোনা জেলা থেকে এসেছে ৫ দশমিক ২৬ শতাংশ পরিবার।










