গতকাল রোববার (২৭ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউব অব ম্যানেজমেন্ট (বিআইএম) আয়োজিত ‘হাইফ্লেক্স লার্নিং ফ্যাসিলিটি’র উদ্বোধন ও ‘সাস্টেইনেবল ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্প উপদেষ্টা। রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল ৭১ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা বলেন, অনেক চ্যালেঞ্জ আছে, অনেক বাধা আছে, অনেক কিছুতে সফল হওয়া যাচ্ছে না; কিন্তু আপনাদের প্রশিক্ষণ, দক্ষতা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেবে। বাংলাদেশের মানুষ—যারা কথা বলতে পারত না কোনোদিনই, যারা কখনোই কোনো কিছুর সুযোগ পায়নি, তাদের আকাঙ্খা ধারণ করে বাংলাদেশকে বদলে দেয়ার সুযোগ এসেছে।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা বলেন, টেকসই উন্নয়নের ধারণাকে বলিষ্ঠকরণ ও তা বাস্তবায়নের উদ্যোগে বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। স্থানীয় অর্থনীতি ও শিল্পের সঙ্গে বৈশ্বিক সংযোগের গুরুত্বকে আমাদের বিবেচনায় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
বিআইএমের মহাপরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জার্মান দূতাবাস ও জিআইজেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।










