ঝালকাঠির কাঁঠালিয়ায় সুপারি গাছ থেকে পড়ে সিরাজ সিকদার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সকালে কাঁঠালিয়া উপজেলার শৌলজলিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের বাগানের একটি গাছ থেকে সুপারি পাড়ার সময় নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।