প্রাণিসম্পদ উন্নয়নে বিএলআরআই উদ্ভাবিত প্রযুক্তি ও তার ব্যবহারবিষয়ক এএলআরডি স্টেকহোল্ডারদের নিয়ে দুদিনব্যপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

গত সোমবার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে দুদিনব্যাপী কর্মশালা উদ্বোধন করেন বিএলআরআইয়ের মহাপরিচালক ড. এসএম জাহাঙ্গীর হোসেন। 

অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ১৫টি জেলা থেকে ২৭ জন এএলআরডির সহযোগী সংস্থার নির্বাহী প্রধান, উজ্জীবক এবং এএলআরডির কর্মকর্তারা অংশ নেন। 

কর্মশালায় বিএলআরআইয়ের পরিচালক (গবেষণা) ড. নাসরিন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এএলআরডির উপনির্বাহী পরিচালক রওশন জাহান মনি। উপস্থিত ছিলেন এএলআরডির কর্মসূচি কর্মকর্তা ও কোর্স সমন্বয়ক রফিকুল ইসলাম ও কর্মসূচির কর্মকর্তা আজিম হায়দার।