ফেনী পৌর হকার্স মার্কেট, তা‌কিয়া রোড ও পাঁচগা‌ছিয়া বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনীর সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলা‌ম।

অধিদপ্তর সূত্র জানায়, অ‌ভিযানে ময়লাযুক্ত বেসন বি‌ক্রি করায় পৌর হকার্স মার্কেট এলাকার মেসার্স গিল্লাবা‌ড়িয়া ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রস্তুত করায় তা‌কিয়া রোড এলাকার মেসার্স ছায়দুল হক মসলার মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদহীন সেমাই বি‌ক্রির উদ্দেশ্যে মজুদ করায় পাঁচগা‌ছিয়া এলাকার মেসার্স এ ডি ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়। অভিযানে জেলা পু‌লিশের এক‌টি টিম উপ‌স্থিত থেকে সা‌র্বিক সহযোগিতা করেন।

এ সময় জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরাও অংশগ্রহণ নেন। অভিযানে উপ‌স্থিত ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধান সম্ব‌লিত লিফলেট বিতরণ করা হয়।

মো. আছাদুল ইসলা‌ম বলেন, ‘প‌বিত্র রমজা‌ন উপলক্ষে ইফতা‌রি সামগ্রী, শসা, লেবু, মাছ, মাংস, ভোজ্যতেল ও নিত্যপণ্যের ওপর এ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয়। পণ্য ক্রয়ের ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’