শরীয়তপুরের ভেদরগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল মাহমুদের বাসা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। সরকারি নির্দেশনা ছাড়া এক বস্তা চালও বাইরে যাওয়ার সুযোগ নেই। কিন্তু খাদ্যগুদাম কর্মকর্তা নিজ বাসায় চালগুলো রেখেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।