রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্স নামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ৮টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে তারা আগুন লাগার খবর পান। পাঁচ মিনিটের মধ্যে অর্থাৎ ৫টা ৩৩ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এ আগুন নিয়ন্ত্রণে আনে।