এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৬৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে। একই সময়ে ২০১ জনের হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ১৭ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৩৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১১৯ জন। এছাড়া রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৫৫ জনে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৯৪১ জন।
প্রতিবেদনে আরো জানানো হয়, এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৬ হাজার ৮২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ১২ হাজার ৫২৫ জন হাসপাতাল ছেড়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩১৬ জন, সিলেট বিভাগে ৯৩, রাজশাহী বিভাগে ৩৩, চট্টগ্রাম বিভাগে ২৪৩, বরিশাল বিভাগে ১২৫, ময়মনসিংহ বিভাগে ৬২, রংপুর বিভাগে ১৫ ও খুলনা বিভাগে ৫৬ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।










