বিশ্ব ফায়ার ফাইটার দিবসেই সড়কে প্রাণ হারালেন সজিবুল ইসলাম (২৩) নামের এক ফায়ার ফাইটার। আজ রোববার (৪ মে) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিবুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত ছিলেন। নিহত সজিবুলের পাঁচ দিন বয়সী সন্তান রয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান জানান, সকালে কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে সজিবুলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর তার পরিবারকে জানানো হয়েছে।