শুক্রবার রাত পৌনে ২টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা এলাকার একটি পরিত্যক্ত রান্নাঘরের পাশে তল্লাশি চালিয়ে বন্দুকটি উদ্ধার করা হয়। তবে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন র‍্যাব-৯-এর কর্মকর্তারা।