সপ্তাহে ছয়দিন শ্রমিকদের কাজের ব্যবস্থা, বিড়ির ওপর শুল্ক কমানোসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন বিড়ি শ্রমিক ও তামাকচাষীরা। গতকাল কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সপ্তাহে ছয়দিন শ্রমিকদের কাজের ব্যবস্থা, বিড়ির ওপর শুল্ক কমানো, বিড়ির ওপর অর্পিত ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, তামাকের ন্যায্যমূল্য নির্ধারণ ও নকল বিড়ি উচ্ছেদের দাবি জানান। কুষ্টিয়া জেলা বিড়ি সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বিড়ি শ্রমিক নেতা তরুণ শেখের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া জেলা তাঁতী লীগের সভাপতি ডাক্তার আমির হোসেন বাচ্চু। বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. হারিক হোসেন, প্রচার সম্পাদক শামীম ইসলাম প্রমুখ। মানববন্ধনশেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রদান করেন।
কুষ্টিয়ায় বিড়ি শ্রমিক ও তামাকচাষীদের মানববন্ধন
সপ্তাহে ছয়দিন শ্রমিকদের কাজের ব্যবস্থা, বিড়ির ওপর শুল্ক কমানোসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন বিড়ি শ্রমিক ও তামাকচাষীরা। গতকাল কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সপ্তাহে ছয়দিন শ্রমিকদের কাজের ব্যবস্থা, বিড়ির ওপর শুল্ক কমানোসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন বিড়ি শ্রমিক ও তামাকচাষীরা। গতকাল কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।










