মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় বজ্রপাতে আহত হয়েছেন ১৯ জন। গতকাল বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আব্দুল লতিফ, ইসমাইল, আলমগীর, আরিফ,
ওয়াসিম, আজিজুল হাকিম, মোকলেস, রাজ্জাক, শামীম, ফাহিম, জাহিদুল, সজীব, রাজীব, ফারুক,
শিবু মিয়া, বিপ্লব হোসেন, রইজ উদ্দিন, লুত্ফর রহমান ও বাদশা মিয়া। তাদের বাড়ি জেলার সদর, সাটুরিয়া ও সিঙ্গাইর উপজেলার বিভিন্ন গ্রামে। বজ পাতে আহত ১৯ জনের মধ্যে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন। আহতদের মধ্যে জাহিদুল, মোকলেস ও রাজ্জাকের অবস্থা গুরুতর।
হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামীমা আক্তার বলেন, বজ্রপাতের ঘটনায় ১৮ জন ভর্তি হয়েছেন।










