শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক আয়োজিত কনফারেন্স উপলক্ষে গতকাল সকালে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কনফারেন্সের উদ্বোধন করা হয়। আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।