মাদারীপুরের ডাসারে ধানক্ষেত থেকে সুবর্ণা পাল (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই গৃহবধূ গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের সুমন রুদ্রর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বের হয়ে বাড়িতে ফেরেননি। মঙ্গলবার (২৫ ব্রুয়ারি) প্রতিবেশী দুলাল পাল বাড়ীর কাছে ধানক্ষেতের পাশে ওই গৃহবধূর মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে তারা।

নিহত গৃহবধূ পাঁচ বছর ধরে তার বাবা নিরঞ্জন পালের বাড়ি শশিকর গ্রামে থাকেন। তিনি ১৪ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানান স্বজনরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অথবা কিছু সেবনের কারণে বিষক্রিয়া থেকে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে লাশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।