কুষ্টিয়ায় বিড়ি মালিক ও শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের রাজারহাট এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাসুদ বিড়ি কারখানার মালিক মিশারুল ইসলাম লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন জেলা তাঁতী লীগের সভাপতি ডাক্তার আমির হোসেন বাচ্চু।

আলোচনা সভায় বক্তারা, বিড়িকে সিগারেটের মতো বড় (প্রতি প্যাকেট ১৪ টাকা), মাঝারি (প্রতি প্যাকেট ১২ টাকা) ও  ছোট (প্রতি প্যাকেট ১০ টাকা) তিনটি মূল্যস্তর করার প্রস্তাব পেশ করেন। প্রস্তাবিত মূল্যস্তরে ভাগ করলে অসাধু ব্যবসায়ীদের শুল্ক ফাঁকির প্রবণতা কমবে। ফলে সরকার বিড়ি থেকে বিপুল পরিমাণ রাজস্ব আহরণ করতে পারবে বলে জানান বক্তারা।