মুন্সিগঞ্জের জামালদী বাসস্ট্যান্ড থেকে হোসেন্দী বাজার পর্যন্ত সড়কের বেশ কয়েকটি স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। খালের ওপর দুটি সেতু নির্মাণকাজ চলছে। তবে ধীরগতির কারণে দুর্ভোগ বেড়েছে মানুষের। সড়ক সংস্কার ও দ্রুত সেতুর নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গজারিয়া উপজেলার ছাত্র-জনতা।
আন্দোলনে অংশ নেয়া সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম মুন্না ও ইমরান হোসেন জানান, তিন বছর দুটি সেতুর নির্মাণকাজ করছে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান। ধীরগতির কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে।










