বাংলাদেশ নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পঞ্চগড়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হকের সভাপতিত্বে সভায় মূল আলোচক ছিলেন পঞ্চগড়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন। সভায় সমন্বয় কমিটির সদস্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।