হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে নেত্রকোনার মোহনগঞ্জে নির্মাণ করা হচ্ছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)। গতকাল এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।
এটিআই প্রকল্প পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, ‘প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনে আধুনিক কৃষি শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাপনার মাধ্যমে হাওরাঞ্চলের মানবসম্পদের উন্নয়ন হবে। গণপূর্ত বিভাগের নির্মাণাধীন ভবনে চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা কোর্সে প্রতি বছর ২০০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী মো. ইফতেকার আলম, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।









