চট্টগ্রামে আত্মসমর্পণকারী জলদস্যুদের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা লিগ্যাল এইড অফিস কার্যালয়ে সভায় ১৪ জন আত্মসমর্পণকারী জলদস্যু ও প্যানেল আইনজীবীরা এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় জেলা লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে বক্তারা বলেন, ‘গরিব দুঃখীর মামলার ব্যয়, বাংলাদেশ সরকার দেয়’ এ শিরোনামে সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও আর্থসামাজিক কারণে বিচার পেতে অসমর্থ জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদান করা হয়। এজন্য সরকার ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ প্রণয়ন করা হয়েছে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নের ফলে অসহায়, দরিদ্র, নির্যাতিত বিচারপ্রার্থী মানুষ ন্যায়বিচার পাচ্ছে। লিগ্যাল এইড সহকারী মোহাম্মদ এরশাদুল ইসলামের সঞ্চালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন লিগ্যাল এইড প্যানেল আইনজীবী মুজিবুর রহমান খান, এএফএম সালাহ উদ্দিন, মো. জাফর ইকবাল ও সাংবাদিক মীর মো. আকরাম হোসেন প্রমুখ।










