মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলায় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলি ছোড়ার ঘটনাও ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে দফায় দফায় এ হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়।