বাগেরহাট খানজাহান আলীর (রহ.) মাজারসংলগ্ন দীঘির কুমিরের কামড়ে দর্শনার্থী সেখাম আলী (৮৪) আহত হয়েছেন। রোববার বিকালে মাজারসংলগ্ন দীঘির ঘাটে কুমিরের আক্রমণের শিকার হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। আহত বৃদ্ধ সেখাম আলী চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট উপজেলার বাসিন্দা। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. ফারুকুজ্জামান বলেন, ‘আহত সেখাম আলীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি এখন শংকামুক্ত।’
কুমির কামড়াল দর্শনার্থীকে
বাগেরহাট খানজাহান আলীর (রহ.) মাজারসংলগ্ন দীঘির কুমিরের কামড়ে দর্শনার্থী সেখাম আলী (৮৪) আহত হয়েছেন।










