ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ৩২টি স্বর্ণের বারসহ ইমাম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।আজ শনিবার সকালে যাদবপুর সীমান্ত এলাকার একটি স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ইমাম হোসেনের বাড়ি যশোরের চৌগাছায়।
৫৮
বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের
ভিত্তিতে তারা জানতে পারেন, যশোরের চৌগাছা এলাকা থেকে মোটরসাইকেল যোগে একটি স্বর্ণের বার ভারতে পাচার করা হচ্ছে। তবে আটক করার পর ইমামের কাছে পাওয়া যায় ৩২টি স্বর্ণের বার।
বিজিবি
জানায়, ইমাম হোসেনের কাছে শুল্ক ফাঁকি
দিয়ে আমদানি করা ৩২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার ওজন ৩ কেজি ৭শ ১৯ গ্রাম।
যার আনুমানিক মূল্য ২ কোটি ৬৪ লাখের বেশি। এসময় সীমান্তে অবৈধ চোরাকারবার বন্ধে
অভিযান অব্যাহত রাখারও আশ্বাস দেয় বিজিবি।










