জয়পুরহাটে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মামুন সরদার নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ওই ব্যবসায়ী বগুড়ার বেসরকারি টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিয়া। ওই ব্যবসায়ীরা বাড়ি কালাই উপজেলার পৌর সদরের থানাপাড়া মহল্লায়।
পারিবারের সূত্র জানায়, করোনার গুরুতর উপসর্গ নিয়ে তাকে গতকাল শুক্রবার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।
এটিই করোনাভাইরাসে জয়পুরহাট জেলায় প্রথম মৃত্যু। এ জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৮১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে আক্রান্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৬২৩ জন। আর সুস্থ হয়েছেন ৩৭৮ জন।










