রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে দুস্থ মানুষের জন্য মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মেয়ে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা গতকাল এ ক্যাম্পের উদ্বোধন করেন। রাজশাহী মেডিকেল কলেজের ২০ জন ইন্টার্ন চিকিৎসক নগরীর দুটি ওয়ার্ডে চিকিৎসা দেন। সুবিধাভোগীরা প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চিকিৎসাসেবা পাবেন। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।